ড. ইউনুসও কী পার্বত্য চট্টগ্রাম দিয়ে দিচ্ছেন?
গত ডিসেম্বরে বান্দরবানের এক ভাই আসলেন আড্ডা দিতে। বললেন বান্দরবান শহরে জমি কিনবেন। আমি জমি কিনতে নিষেধ করলাম। বললাম, জমি কিনলে ফেনী নদীর এপারে কেনেন, ঐপারে না। ২০২৪ সালে একই কারনে আমি কক্সবাজারের কয়েকটা প্রজেক্টে ইনভেস্ট করা থেকে নিজেকে উইথড্র করি।
ড. ইউনুস একটা মহাবিপজ্জনক ইন্টারন্যাশনাল জিওপলিটিক্যাল গেইমে ঢুকে গেসেন। চরম সত্যিটা হইতেসে ২০৩০ সালের পর দক্ষিন এশিয়ার ম্যাপ আর আজকের জায়গায় থাকবে না। এই ফায়সালা ২০২২ সালেই হয়ে গেছে, আর আমি ২০২৩ সাল থেকে এই আলাপ করে আসতেছি। যারা টেলিগ্রামে তখন লাইভগুলা এটেন্ড করতেন, তারা জেনে থাকবেন।
ইউনুস সাহেবের পর যিনি ক্ষমতায় আসবেন, তাকেও এই গেইমে ঢুকতে হবে। বাংলাদেশের মত রাষ্ট্রের সরকারপ্রধান হওয়ার অনিবার্য পরিনতি এইটা। ওয়াকার উজ জামান কিছুদিন আগে একটা কথা বলসিলেন তার বহুল সমালোচিত বক্তব্যে, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে।
কথাটা কোন ফালতু কথা না। যে গেইমের কথা বলসি, বাংলাদেশের সেনাপ্রধানের সেই গেইমে অংশ না নেয়ার কোন চয়েস নাই।
এখন, এই ম্যাপ নিয়ে টানা হেচড়ার কিছু সম্ভাব্য পরিনতি আছে। এগুলা এখন শুনলে অতিকল্পনা মনে হবে, কিন্তু জগতে এমন অনেক কিছুই ঘটে যা আগে অতিকল্পনা মনে হয়েছিল।
১)বাংলাদেশের সাথে আরাকান এবং সম্ভবত আরো দক্ষিণের কিছু কোস্টাল রিজিওন যুক্ত করা হবে, এর সাথে মিয়ানমারের চিন, মিজোরাম, মনিপুর এবং ত্রিপুরা যুক্ত হতে পারে স্বায়ত্তশাসিত রাজ্য বা স্বাধীন রাষ্ট্র হিসেবে।
২)ফেনী থেকে চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে ইয়াঙ্গুন পর্যন্ত পুরোটা, মনিপুর, মিজোরাম ও চিন নিয়ে আলাদা একটা রাষ্ট্র হবে।
৩)ইন্ডিয়া ডিয়ার্স নেক কাট অফ করে চট্টগ্রাম অঞ্চলসহ রাখাইন দখল করে নেবে।
এইটা শুধু সাউথ ইস্ট কর্নারের হিসাব নিকাশ। বাকি হিসাব বুঝাইতে আমাকে রীতিমত একটা সিরিজ পডকাস্ট করতে হবে, যা আমার পক্ষে সম্ভব না এখন।
এই সমস্ত হিসাব নিকাশের দুইটা চোক পয়েন্ট আছে।
১)আরাকান
২)মনিপুর
আরাকান মিয়ানমার থেকে বিচ্ছিন্ন হওয়া স্টেট হিসেবে মিয়ানমারের ডিজলিউশনের শুরু হবে। এরপর পশ্চিম মিয়ানমারের রাজ্যগুলার সামনে চয়েস আসবে যে তারা সমুদ্রবন্দরবিহীন ল্যান্ডলকড স্বাধীন পার্বত্য রাষ্ট্র হিসেবে থাকবে, নাকি আরাকান যেদিকে যাবে তারাও সেদিকে যাবে। আমার মনে হয়, তারা সেকেন্ড চয়েস ফলো করবে।
আরাকান বিচ্ছিন্ন হওয়া মানেই, মিজোরাম আর বান্দরবান আর কক্সবাজার নিয়ে প্রশ্ন তৈরি হওয়া। এই প্রশ্নে সবদিক থেকে সুবিধায় মিজোরাম, অসুবিধায় বাংলাদেশ। আবার, আরাকানকে সাকসেসফুলি ম্যানেজ করতে পারলে পুরা খেলা বাংলাদেশের হাতে।
এখন বাংলাদেশ যদি কিছুই না করে নিউট্রাল থাকে তাইলে ফলাফল কি হবে??
তাইলে ফেনী নদীর ওপারের বাংলাদেশ আরাকান-মিজোরাম-চিন-ইয়াঙ্গুনের সাথে চলে যাবে, কেউ আটকাতে পারবে বলে মনে হয় না। এইটা জনগনের ইচ্ছামত হওয়ার চান্স কম, ইন্টারন্যাশনাল প্লেয়ারদের ভুমিকাই আসল।
মনিপুরের রোলটা কি??
মনিপুর যদি ইন্ডিয়ার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না হয়, তারা বাই রুল অফ থাম্ব আরো ৪টা রাজ্য কন্ট্রোল করতে পারবে না।
১)মিজোরাম
২)আসাম
৩)নাগাল্যান্ড
৪)ত্রিপুরা
মিজোরাম তো যাবেই যাবে।
সো, এই খেলায় ইন্ডিয়া হবে ডেস্পারেট।
মেরিকা জানে, ইন্ডিয়া ডেস্পারেট হলে কি করতে পারে। তাই মেরিকা ইন্ডিয়া যেন ডেস্পারেট না হয়ে, হেল্পলেস হয়ে তারপর খেলতে নামে, সেটার ব্যবস্থা করতে লেগে পড়সে। সেই খেলা দৃশ্যমান।
পক্ষান্তরে, চায়নার এই গেমে ম্যাপে যে চেঞ্জই আসুক তাই লাভ, শুধু এনশিওর করতে হবে, নতুন রাষ্ট্র/রাষ্ট্রসমুহ তার স্বার্থের বিরুদ্ধে যেন না যায়।
কিন্তু সেটা নিশ্চিত করতে গেলে এই নতুন রাষ্ট্র-রাষ্ট্রসমুহের জন্মে তাকেও অংশগ্রহন করতে হবে।
আর এই সমস্ত কিছু সম্ভব হয়েছে মিয়ানমার ও বাংলাদেশে ইন্ডিয়া-চায়নার ভুল ফরেইন পলিসির জন্য।
ড. ইউনুসের চায়না-জাপান সফরকে আমাদের এই কনটেক্সট থেকে দেখতে হবে, যদিও এর বাইরে তার আরো অনেক হিসাব আছে সেখানে।
যুদ্ধ ছেলের হাতের মোয়া না, কিন্তু আমি মোটামুটি নিশ্চিত, জেনযি, মিলেনিয়ালস এবং জেন আলফার অনেককে বাংলাদেশের জন্য একদম সত্যি সত্যিই যুদ্ধ করতে হতে পারে। সেটা ২০৩০-২০৩৫ এর মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি।
আজকের পোস্টের পর অনেক গালি খেতে পারি আমি, তাই এই পোস্ট দিয়ে আমি ঘুমাতে যাবো।
কিন্তু, ড. ইউনুস রোহিঙ্গাদের বাড়ি ফিরে যেতে বলার যে ব্যাপারটা সেদিন বললেন, যত ইনোসেন্ট শুনিয়েছে ব্যাপারটা, ততটা ইনোসেন্টভাবে তা ঘটার কথা না। জগত বড়ই ভ্যাজালের জায়গা। ড. ইউনুসের মিশন হবে, এই পুরো ভ্যাজালটাকে বাইপাস করে আরাকানের সাথে একটা পিসফুল ইন্টিগ্রেশনে যাওয়া। এটার জন্য যে ডিপ্লোম্যাসি করা দরকার তা তার পক্ষে করা সম্ভব।
কথা হচ্ছে, এখন তো হাতে তুরুপের তাস ইউনুস আছে।
ইউনুসের জায়গায় তারেক রহমানকে(উইথ অল হিজ ট্র্যাক রেকর্ডস অফ পলিটিক্স এন্ড ডিপ্লোম্যাসি) রেখে যখন এই জিওপলিটিক্যাল কনটেক্সটে একটু ভাবেন।
এরপর চিন্তা করেন, আপনার আমার কপালে কি থাকতে পারে।
এইজন্যই ঐ ভাইকে জমি কিনলে ফেনীর এপারে কিনতে বলসি।
লেখক
মো. সজল
.jpeg)

