ব্যবহারের শর্তাবলি
পর্যবেক্ষণ ব্যবহার করলেই নিচের শর্তাবলি আপনি মেনে নিচ্ছেন বলে গণ্য হবে। শর্তের উল্লেখযোগ্য পরিবর্তন হলে এই পাতায় তা প্রকাশ করা হবে।
কপিরাইট ও স্বত্ব
- সকল লেখার স্বত্ব সংশ্লিষ্ট লেখকের। লেখকের বা আমাদের লিখিত অনুমতি ছাড়া কোনো লেখা অন্যত্র প্রকাশ, অনুলিপি বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না; তবে উৎস ও লেখকের নাম উল্লেখ করে স্বল্প অংশ উদ্ধৃত করা যাবে।
- সাইটের নাম, লোগো ও ডিজাইনের স্বত্ব পর্যবেক্ষণ-এর।
মতামতের দায়
প্রকাশিত লেখার বিষয়বস্তু ও মতামত সম্পূর্ণভাবে লেখকের নিজস্ব; সেগুলো সম্পাদকীয় মতের প্রতিচ্ছবি নয়। প্রকাশিত তথ্যের নির্ভুলতা যাচাই করা হয়, তবে চূড়ান্ত দায়ভার লেখকের।
মন্তব্য নীতিমালা
- মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন করা হয়।
- ঘৃণা ছড়ানো, অশালীন, হয়রানিমূলক, স্প্যাম বা আইনবিরোধী মন্তব্য কোনো নোটিশ ছাড়াই সরিয়ে দেওয়া হতে পারে; প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে মন্তব্য করতে বাধা দেওয়া হবে।
তথ্যের নির্ভুলতা ও দায়সীমা
সাইটের লেখা সাধারণ তথ্য ও মতামতের জন্য; এগুলো পেশাগত পরামর্শ (আইনি, চিকিৎসা, আর্থিক ইত্যাদি) হিসেবে ব্যবহারযোগ্য নয়। সাইট ব্যবহারের ফলে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতি হলে তার দায় পর্যবেক্ষণ নেবে না। বহির্ণিহিত (বাইরের) সাইটের বিষয়বস্তুর জন্য সংশ্লিষ্ট তৃতীয় পক্ষই দায়বদ্ধ।
শর্তাবলির পরিবর্তন
আমরা এই শর্তাবলি যেকোনো সময় আপডেট করতে পারি; সংশোধিত শর্ত এই পাতায় প্রকাশের পর থেকেই কার্যকর বলে গণ্য হবে।
প্রযোজ্য আইন
এই শর্তাবলি ও সাইট ব্যবহার সংক্রান্ত যেকোনো বিরোধ বাংলাদেশের প্রযোজ্য আইন অনুযায়ী নিষ্পত্তি হবে।