কারফিউর দ্বিতীয় দিনে বনশ্রীতে গু/-/লিবিদ্ধ হয়ে ড্রাইভারের মৃ/;:ত্যু
ঘটনাটা ঘটে সম্ভবত কারফিউর দ্বিতীয় দিন, একজন ড্রাইভার সেদিন বনশ্রী ডি-৪ নাম্বার রোডের রাজধানী হোটেল থেকে কেবল খেয়ে বের হন। বের হয়ে মেইন এভিনিউ রোডে ঢুকার সময় কারফিউ ভঙ্গরত সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বিজিবি ও সেনাবাহিনী গুলি বর্ষণ করে।রাস্তায় উঠার আগেই যখন তিনি দেখেন গুলি হচ্ছে, মানুষ দৌড়াচ্ছে, তখন একটা টেলিকমিউনিকেশনের বক্সের পেছনে গুলি থেকে বাচার জন্যে অবস্থান নেন। কিন্তু গুলি সে বক্স ভেদ করে তার মাথায় আঘাত হানে।
এতে তিনি নিহত হন। জানা যায় সেনা সদস্যরা বনশ্রী মসজিদের দিক থেকে গুলি ছুঁড়ছিলেন।


